সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নৌবাহিনীর প্রধান ১২ দিনের সফরে যুক্তরাষ্ট্রে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: যুক্তরাষ্ট্র সফরে গেলেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল মাইকেল এম গিলডের আমন্ত্রণে ‘২৪তম আন্তর্জাতিক সি পাওয়ার সিম্পোজিয়াম’ এ অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্রে যান।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নৌবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরকালে নৌবাহিনী সামুদ্রিক সম্পদের উপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা, সমুদ্র এলাকার নিরাপত্তা ও সামুদ্রিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন।

এসময় তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান এডমিরাল মাইকেল এম গিলডে, যুক্তরাজ্যের নৌবাহিনী প্রধান ও ফার্স্ট সি লর্ড এডমিরাল টনি রেডকিন, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এডমিরাল স্যামুয়েল জে. পাপারো, ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল ইয়োদো মারগনো এবং রিপাবলিক অব কোরিয়ার নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এডমিরাল বো সুক-জং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি উক্ত সিম্পোজিয়ামে আসা অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিম্পোজিয়ামে নৌবাহিনী প্রধানের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

সফর শেষে নৌপ্রধানের ১৯ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102