রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

শাসকগোষ্ঠী ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকতে চায়: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে শাসকগোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের নির্যাতন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৬ আগস্ট) দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাসের চলমান দুর্বিষহ অবস্থায় বর্তমান শাসকগোষ্ঠী মানুষের দুর্ভোগ লাঘবে সচেষ্ট না হয়ে বরং নিজেদের ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিমরোলার অব্যাহত রেখেছে।

তিনি বলেন, এর ধারাবাহিক অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে তাদের মনোবল ভেঙে দিতে সরকার দিনের পর দিন হিংস্র থেকে আরও হিংস্রতররূপ ধারণ করছে। বিএনপি নেতাকর্মীদেরকে বিনা কারণে নানা কায়দায় শায়েস্তা করা যেন ফ্যাসিবাদী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘস্থায়ী করতে সরকারের পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দল দমনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে মরিয়া হয়ে উঠেছে। তারই শিকার হয়েছেন শহিদুল হক হায়দারী।

বিএনপি মহাসচিব বিবৃতিতে শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে ‘ভুয়া ও ভিত্তিহীন’ অভিযোগে মামলা দায়ের এবং তাকেসহ তার পরিবারের সদস্যদের নাজেহাল করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি করেন ফখরুল।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102