সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর রোববার ।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড: খন্দকার মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও আব্দুল কাইউম চৌধুরী এর সঞ্চালনায় ।

ভার্চুয়াল স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়ল মিন্টু, ভাইস চেয়ারম্যান ড: এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)  অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা.সাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউস ।

স্বাগত বক্তব্য রাখবেন, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান । 

উল্লেখ্য যে, ২০০৯ সালের এই দিনে জন্মস্থান মৌলভীবাজার থেকে সড়কপথে ঢাকায় আসার সময় আশুগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৭৭ বছর বয়সে মারা যান সাবেক এ অর্থমন্ত্রী।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102