রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

চুক্তি করলেন অপু বিশ্বাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের প্রতিষ্ঠান ওয়ালমার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। আগামী ৫ বছর প্রতিষ্ঠানটির হয়ে চালাবেন প্রচারণা।

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) তিনি চুক্তিবদ্ধ হন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদ।

মডেল মালা খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অপু বিশ্বাস। বলেন, ‘বাংলাদেশের সবার ঘরে ঘরে ওয়ালমার্টের পণ্য পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। সুলভ মূল্যে প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। আমি ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যের সুনাম ছড়িয়ে পড়ুক।

এদিকে অপু বিশ্বাসের হাতে বর্তমানে বেশ কিছু সিনেমা রয়েছে। এগুলো হলো- ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘ছায়াবৃক্ষ’, ‘শর্টকাট’, ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈসা খাঁ’। এর মধ্যে প্রথম তিনটি সিনেমার কাজ শেষ। রয়েছে মুক্তির অপেক্ষায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102