সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

(কপ-২৬) সভাপতি অলক শর্মার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ছাব্বিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৬) সভাপতি অলক শর্মার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার লন্ডনে ৯ ডাউনিং স্ট্রিটে এ বৈঠক হওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন।

সেখানে বলা হয়, নভেম্বরে গ্লাসগোতে জলবায়ু সম্মেলনের সময় কপ-২৬ ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) যৌথ কর্মসূচির আয়োজন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্ববাসীকে ঐক্যের ডাক দিয়ে যুক্তরাজ্য যখন কপ-২৬ আয়োজন করছে, তখন ঝুঁকির মুখে থাকা ৪৮ দেশের জোট সিভিএফের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, যৌথ আয়োজন মাধ্যমে কপ-২৬ সভাপতি এবং বাংলাদেশসহ ঝুঁকির মুখে দেশগুলোর মধ্যে সহযোগিতার পথ খুলবে।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির বিনিময়, পরিবেশবান্ধব বিনিয়োগের প্রসার এবং জলবায়ু ক্ষতি মোকাবিলার প্রকল্প নেওয়ার প্রস্তাব দেন মোমেন।

কপ-২৬ নিয়ে বাংলাদেশের এজেন্ডার পাশাপাশি প্রস্তাবিত সিভিএফ-কপ২৬ লিডার্স সামিটের কথাও অলক শর্মার সামনে তুলে ধরেন মোমেন।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশবান্ধব অর্থায়ন ও বিনিয়োগসহ বাংলাদেশের জলবায়ু বিষয়ক বিভিন্ন পদক্ষেপে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অলক শর্মা।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তানসিম বৈঠকে উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102