সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ভারতকে ১৯১ রানেই গুটিয়ে দিলো ইংল্যান্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ১৯১ রানেই গুটিয়ে দিলো স্বাগতিক ইংল্যান্ড। 

বৃহস্পতিবার ওভালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। 

ইনিংসের শুরুতে দেখে শুনে খেললেও শেষ পর্যন্ত বেশি দূর যেতে পারেনি ভারত। তারপরেও কপাল ভালো ভারতের। লোয়ার অর্ডারের শার্দুল ঠাকুর হাফসেঞ্চুরি না করলে পরিণতি আরও খারাপ হতে পারতো। তার ৫০ এর ভর করেই ২০০ এর কাছাকাছি পৌঁছাতে পেরেছে সফরকারিরা।

অথচ একটা সময় মোটামুটি খারাপ ছিল না ভারতের অবস্থা। ৪ উইকেটে তুলেছিল ১০৫ রান। কিন্তু ৫০ রান করে কোহলি ফিরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সফরকারিদের ইনিংস। ১২৭ রানে হারায় ৭ উইকেট। সেখান থেকে শার্দুল ঠাকুর ঝড়ো ইনিংস খেলে দলকে বড় লজ্জা থেকে বাঁচিয়ে দেন। ৩৬ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৭ রান করেন তিনি।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস ওকস। ৫৫ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার ওলি রবিনসনের।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচটিতে ফল বের হয়নি। পরের ২ টেস্টে একটি করে জয় দুই দলের। ১-১ সমতায় সিরিজ।

ভারতীয় একাদশ

লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ

ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), ওলি পোপ, জনি বেয়ারস্টো (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102