সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মৌলভীবাজারে

তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৪ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগরে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ক‍্যাম্পে বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল এর সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।
সাংবাদিক মু. ইমাদ উদ দীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে চেয়ারম্যান কমিউনিটি লিডার ও তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার মোঃ মশাহিদুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রকৌশলী মোঃ মনসুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস.এম উমেদ আলী, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, প্রবাসী আব্দুল আজিজ, মোঃ আলাউদ্দিন, জুনেল আহমদ, আব্দাল আহমেদ, আব্দুর রহমান আশিক, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সায়েম রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়রপ্রার্থী সৈয়দ মমসাদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ময়নু, সাংবাদিক মোঃ শাহজাহান মিয়া ও মাহবুর রহমান রাহেল প্রমুখ।
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানী পড়া ৪০জন রোগী বাছাই করা হয়। এছাড়া প্রায় ৫ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগিদের ব্যবস্থাপত্র, চশমা ও ঔষুধ সরবরাহ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102