মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

১৬১ ইউপিতে নির্বাচনের তারিখ ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় প্রথম ধাপের স্থগিত রাখা ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ সেপ্টেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে স্থগিত ৯টি পৌরসভার ভোটও একই তারিখে হবে।

বৃহস্পতিবার বিকালে কমিশন সভা শেষে এই তথ্য জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সচিব জানান, স্থগিত ১৭৬টি ইউপির মধ্যে ১৬১টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভায় আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউপি ও পৌরসভায় প্রার্থীরা প্রচার-প্রচারণার সুযোগ পাবেন ১০ দিন।

এ ছাড়া চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে পাঁচটি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়, এগুলোতে অন্য কোনো ধাপের নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে বলেও জানান হুমায়ুন কবীর।

উল্লেখ্য, গত ১০ জুন সভা শেষে প্রথম ধাপের ১৬৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সেদিন কমিশনের ৮২তম সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে ভোটের আয়োজন নিয়ে কমিশনারদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102