সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতার প্রয়াণ

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম—মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪৪ এই পর্যন্ত দেখেছেন

“আমি ঠাকুরগাঁও শহরের একজন অভিভাবককে হারালাম। তিনি আমার সিনিয়র বন্ধুও ছিলেন। ছোটবেলায় তাঁর সঙ্গে খেলাধুলা করেছি। তিনি খুব ভালো ফুটবল খেলতেন।” চোখের জল আর ভারাক্রান্ত কণ্ঠে কথাগুলো বলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে বর্ষীয়ান আইনজীবী ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতাকে শেষ শ্রদ্ধা জানাতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
জেলার আইন অঙ্গনের সবচেয়ে প্রবীণ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও কিংবদন্তি আইনজীবী অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা ৯৫ বছর বয়সে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার দুপুর থেকেই জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে। সেখানে তার মরদেহ রাখা হলে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
বিএনপি ও ঠাকুরগাঁও টাউন ক্লাবের পক্ষ থেকেও পুষ্পার্ঘ অর্পণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাকে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্মৃতিচারণ করেন প্রয়াত এই আইনজীবীর সঙ্গে কাটানো সময়ের।

তিনি বলেন, “বলরাম দা ছিলেন অত্যন্ত সজ্জন, মেধাবী ও মানবিক একজন মানুষ। ঠাকুরগাঁওয়ের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার অবদান মানুষ দীর্ঘদিন মনে রাখবে।”

শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ জামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম, আইনজীবী নেতৃবৃন্দ, পরিবারের সদস্য এবং তাঁর অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী।

পরে বিকেল ৪টায় ঠাকুরগাঁও কালিমন্দির শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ অংশ নেন।

দীর্ঘ আইনজীবী জীবনে অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা সততা, ন্যায়নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের জন্য জেলায় বিশেষভাবে সম্মানিত ছিলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও তিনি মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন।

তার মৃত্যুতে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক, সামাজিক ও আইন অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয়রা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102