মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের" শোক প্রকাশ

না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন

চট্টগ্রাম সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৮ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রাম জেলার মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকার কৃতী সন্তান, মহান মুক্তিযুদ্ধের  অকুতোভয় সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২.০১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বুধবার (১৫ এপ্রিল) বাদে আসর মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে আত্মীয়-পরিজনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি এম.এ সবুর, মোহাম্মদ মুছা আলম খান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি স ম জিয়াউ রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য আকতার হোসেন নিজামী, নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সেলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে জাতি একজন সূর্যসন্তানকে হারাল। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অসামান্য ক্ষতি হলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102