সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মৌলভীবাজারে পথচারীদের মাঝে

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন
বৃটেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে সিলেট বিভাগের ৪টি জেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে পথচারীদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ কার্যক্রমের আওতায় মৌলভীবাজারে পথচারীদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৫টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ৫ শতাধিক পথচারীদের হাতে তুলে দেওয়া হয় ইফতার প্যাকেট।
কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এর সভাপতিত্বে ইফতার বিতরণকালে বৃটেন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।
সাংবাদিক রুবেল আহমদের সমন্বয়ে ইফতার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে নাট্যকার খালেদ চৌধুরী, ব্যবসায়ী জয়নাল আবেদিন খান, বিআইএসওএম  প্রতিষ্ঠাতা সভাপতি মহিবুর রহমান মুহিব, এনটিভি ইউরোপ প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, নিউপোট প্রবাসী শামীম তরফদার, ইউকে প্রবাসী মুকুল চৌধুরী, আব্দুর রহমান পারভেজ, লন্ডন প্রবাসী আহমদ আলী জুবু, সংগঠক শামীম আহমেদ, তাজুল ইসলাম, রেজওয়ানুর রহমান সুমন, মোহাম্মদ আকিল মনসুর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালি বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর সংগঠনের সাউথ ইস্ট রিজিওন এর কনভেনর হারুনুর রশিদসহ সকল দানশীল ব্যক্তিবৃন্দ এবং বাংলাদেশ টিমের সবাইকে এই আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি ঐক্যের বন্ধনে মানবতার কল্যাণে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালের এই রমজানে ইফতার প্রজেক্টের আওতায় ইতিমধ্যে সিলেট বিভাগের চারটি জেলা এবং গাজীপুরের কাপাসিয়াসহ মোট ৩০টি মাদ্রাসাও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি। এছাড়া অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়েছে।
পরিশেষে এই মহতি উদ্যোগে সহায়তাকারী সকল প্রবাসীদের সুস্থতা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী ইকরামুজ্জামান সুমন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102