সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

চট্টগ্রাম জেলার

কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮৮ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রাম জেলার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সমীপে রবিবার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এর মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়।

চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব‍্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয়েছে- ইতিমধ্যে নতুন সেতুর প্রকল্পটি ২০২৪ সালে অক্টোবরে একনেক পাশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা গত বছর ২০২৫ সালের মে মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিন্তু সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এখনো এর কাজ দৃশ্যমান হয়নি। এতে চট্টগ্রামবাসী হতাশ হয়েছেন। বিগত সময়ে এ ব্যাপারে রেল ও সেতু মন্ত্রণালয় কর্তৃপক্ষ বারবার ডিজাইন, পুন:ডিজাইন ইত্যাদি অজুহাতে বিভিন্নভাবে অবহেলা করে দাবীটির বাস্তবায়ন দীর্ঘায়িত করেছেন, সবশেষে এ কারণে প্রকল্পের ব্যয় বরাদ্দ অনেক বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম নাগরিক ফোরাম আশা করছে নতুন সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই নতুন কালুরঘাট সেতুর নির্মাণ অনতিবিলম্বে শুরু করবেন এবং ২০২৮-২৯ সালের মধ্যেই এই ৭০০ মিটার দীর্ঘ সেতুর কাজ শেষ করতে সবরকম ব্যবস্থা করবেন। এই সাথে এই প্রকল্পটি নিয়ে অতীতের মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন গাফিলতি ও দীর্ঘসূত্রিকা যেন না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কঠোর নজরদারি প্রয়োজন বলে ফোরাম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সার্বিক পরিস্থিতির আলোকে আর কাল বিলম্ব না করে কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার জন্য নাগরিক ফোরাম প্রধানমন্ত্রীর একান্ত হস্তক্ষেপ, উদ্যোগ ও নির্দেশনা কামনা করেছে।

চট্টগ্রাম বিভাগীর কমিশনার সেতুটির নির্মাণ নিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের ভূমিকার প্রশংসা করেন এবং তিনি স্মারকলিপিটি জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর বরাবরে পৌঁছে দেয়ার জন্য প্রতিশ্রুতি প্রদান করেছেন।

স্মারকলিপি প্রদানকালে ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ কামরুল ইসলাম, মিটুল দাশ গুপ্ত, আবু তাহের চৌধুরী,এম, মনছুর আলম, তসলিম খাঁ, শ.ম. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, মোঃ আক্তার, মিজানুর রহমান, রেকা চৌধুরী, মোহাম্মদ রানা, নুরুল হুদা, হারুনুর রশিদ, মো. রাকিব, ওয়াহিদুল হক, মোহাম্মদ জামাল উদ্দিন জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ সেতুটি নতুনভাবে নির্মাণের দাবীতে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম চালিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরাম এই দাবিকে একটি জনপ্রিয় জাতীয় দাবিতে পরিণত করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102