মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সাবেক কাউন্সিলর শাহিনুরকে দিবালোকে কুপিয়ে হত্যা

শাহারুল ইসলাম ফারদিন, যশোর
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ এই পর্যন্ত দেখেছেন

যশোর জেলার চৌগাছায় প্রকাশ্য সন্ত্রাসী হামলায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান (৪৫) অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। টানা আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ছিলেন। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও পরিচিত মুখ হিসেবে তার ওপর এ ধরনের প্রকাশ্য হামলা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কুঠিপাড়া এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় একদল সন্ত্রাসী হঠাৎ করে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা। দিনের আলোয় জনসমক্ষে এমন নৃশংস হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

শাহিনুর রহমানের নিকট আত্মীয় নাট্যকার আনিছুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় আইনগত অগ্রগতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মৃত্যুর বিষয়ে তাদের কাছে এখনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছায়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102