সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সিলেটে বোরো ধান চাষে ব্যস্ত কৃষকরা

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

সিলেট বিভাগ জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষকরা বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে হাওর গুলো ধান চাষের জন্য নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,১৯৫ হেক্টর জমি। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।

এদিকে মৌলভীবাজার জেলার উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি মাঠে এখন কৃষকদের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে থাকায় এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় কৃষকরা উৎসাহের সাথে মাঠে নেমেছেন।
কৃষি অফিসের তথ্যমতে মোট লক্ষ্যমাত্রা ৫,১৯৫ হেক্টর। বর্তমান অগ্রগতি লক্ষ্যমাত্রার প্রায় ৫০ শতাংশ জমি ইতোমধ্যে চাষের আওতায় এসেছে। উপজেলার ৯টি ইউনিয়নেই পর্যায়ক্রমে বোরো চারা রোপন চলছে।
মাঠে আবাদের তোড়জোড় থাকলেও কৃষকদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেচ সুবিধা।

কৃষকদের মতে, পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করা গেলে বোরো চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় নিজস্ব পাম্প বা বিকল্প উপায়ে সেচ দেওয়া হলেও দুর্গম এলাকাগুলোতে পানির অভাব প্রকট।

কৃষকরা জানান, আবহাওয়া ভালো আছে, কিন্তু ঠিকমতো পানি না পেলে ধানের ফলন ব্যাহত হতে পারে। সেচ সুবিধা বাড়লে আমরা আরও বেশি জমিতে আবাদ করতে পারতাম।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানান, বোরো জমিতে আবাদ সম্পন্ন করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। তারা আশা করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রোপন প্রক্রিয়া শেষ হবে।  সেচ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় করা হচ্ছে বলেও জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102