রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল

শেখ হাসিনা দেশে থাকলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত  প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত। দীর্ঘদিন পর দেশে ভোট হতে যাচ্ছে। ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচন করবেন। তবে এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন।
সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন মাঠ এবং বড় খোচাবাড়ি জগন্নাথপুর এলাকার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগে নির্বাচনে ধানের শীষ ও নৌকা প্রতীক ছিল। এবার নৌকা নেই। নৌকার কাণ্ডারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন। দিল্লিতে বসে আছেন, আর দেশের মানুষকে বিপদের মুখে ফেলে গেছেন।
সমাবেশের একপর্যায়ে নিজের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তিনি বলেন, এবারে যে নতুন মার্কা এসেছে, তার একজন প্রার্থী দেলাওয়ার এখানে দাঁড়িয়েছে। সে এই এলাকারই ছেলে, ভালো ছেলে। তবে বয়সে ছোট। লেগে থাকলে ভবিষ্যতে আরও ভালো করতে পারবে। আমার বয়স হয়েছে, আমাদের সরকার চালানোর অভিজ্ঞতা আছে। তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য ছিলাম, সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষকতা করেছি বলেই সবাই আমাকে ‘স্যার’ বলে। এই নামেই আমি পরিচিত। কেউ আমার সম্পর্কে খারাপ কিছু বলতে পারবে না। আমরা রাজনীতির নামে ব্যবসা করি না। বিএনপি একটি বড় দল, জনগণের অধিকার রক্ষা করে, মা-বোনদের অধিকার রক্ষা করে।
জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমি কোনো দল বা পার্টির বদনাম করতে চাই না। তবে ১৯৭১ আমাদের অস্তিত্বের প্রশ্ন। যুদ্ধ করে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। যারা সেই সময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারাই আজ ভোট চাইতে আসে। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের আমরা ভোট দিতে পারি না।
হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই সবাই বাংলাদেশি নাগরিক। সবার অধিকার সমান। কেউ ভয় পাবেন না। সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাশে থাকবে, পাহারা দেবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে।
নির্বাচনী পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102