সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বর্নাঢ্য আয়োজনে তেতুলিয়ায় ‘চ্যানেল এস টিভির বর্ষপূর্তি উদযাপিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১০০ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
চ্যানেল এস তেঁতুলিয়া  প্রতিনিধি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আফরোজ শাহীন খসরু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে প্রান্তিক জনপদের সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে এই চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে।” তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আহসান হাবীব বলেন, চ্যানেল এস সবসময় সব কথা এবং সবার কথা বলে। আমরা তৃণমূলের সঠিক চিত্র মানুষের সামনে তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছি। আজকের এই সাফল্যের পেছনে দর্শকদের ভালোবাসা ও প্রশাসনের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, উপজেলা আইসিটি অফিসার নবীউল করিম সরকার, তাজউদ্দীন আহম্মেদ, শিক্ষক ফেরদৌস আলম লিটন, মাসুদ রানা ও সংবাদ কর্মীদের মধ্যে এসকে দোয়েল, হাফিজুর রহমান হাবিব, জুলহাস উদ্দিন, খাদেমুল ইসলাম, রবিউল ইসলাম রতন, মিজানুর রহমান, আরিফুল ইসলামসহ সুধীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102