রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোর সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বেনাপোল স্থলবন্দরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) বেনাপোল স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯২-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৮৫ শার্শা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলীর পরিচালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন বেনাপোল স্থলবন্দর জামে মসজিদের ইমাম মাওলানা মো. নাজমুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এ আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার প্রতীক। তাঁর আপসহীন নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহর উল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল ৪ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি সাহেব আলী মাস্টার, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামা হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য, লেবার সরদার এবং বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

মোনাজাতের আগে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শ্রমিক নেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102