রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

পরিবেশমন্ত্রীকে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংস্থার অভিনন্দন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসি) নির্বাহী সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিওনোসা বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে প্রতিশ্রুতি বিষয়ক হালনাগাদ ন্যাশনালী ডিটারমাইন্ড কন্ট্রিবিউশান (এনডিসি) যথাযথভাবে জমা দেয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ায় ৩০ আগস্ট এক পত্রের মাধ্যমে অভিনন্দন জানায় ইউএনএফসিসি।

ইউএনএফসিসির নির্বাহী সেক্রেটারি তার অভিনন্দন পত্রে বলেন, কোভিড-১৯ মহামারীর মতো চলমান বৈশ্বিক সংকটকালে যথাসময়ে বাংলাদেশের এনডিসি জমাদান নিঃসন্দেহে প্রশংসনীয়। ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি এবং বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা বৃদ্ধি করায় তিনি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত কর্মকাণ্ডের বাস্তবায়ন পদ্ধতি এবং উন্নত অভিযোজনের বিষয়গুলো এনডিসিতে অন্তর্ভুক্তির বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। দাখিলকরা এনডিসিতে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বাংলাদেশের দূরদর্শী কৌশলগত পরিকল্পনা ও জলবায়ু পরিবর্তন রোধ বিষয়ক টেকসই কর্মকাণ্ড অন্তর্ভুক্তিতে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য তিনি পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনকে ধন্যবাদ জানান।

ইউএনএফসিসির নির্বাহী সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিওনোসা অভিনন্দন পত্রে প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তির সর্বোচ্চ বাস্তবায়ন, আসন্ন জলবায়ু সম্মেলনের সফলতায় একযোগে কাজ করার জন্য ভবিষ্যত দিনগুলোতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সকল কর্মকাণ্ডে বাংলাদেশেকে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102