সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পঞ্চগড় জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষে

১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ এই পর্যন্ত দেখেছেন
১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পঞ্চগড়ে স্মারকলিপি প্রদান করেছেন জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি পাঠানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে ১৮৭০ সালে থেকে জনগণকে সেবা দিয়ে আসছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ইউপি প্রশাসনিক কর্মকর্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে তথ্য প্রদানকারী কর্মকর্তা, জন্ম-মৃত্যু নিবন্ধনের অথরাইজড পার্সন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইউপির ব্যাংক হিসাব ইউপি চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়। সার্বিক বিবেচনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের কর্মপরিধি অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও চাকুরির বিধিমালা, ২০১১ অনুযায়ী সরাসরি নিয়োগের ক্ষেত্রে ইউপি প্রশাসনিক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় শ্রেণি) এবং বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৪তম গ্রেড। উক্ত বিধিমালার বিধি-১৩ এর বিধানাবলী সাপেক্ষে কোন কর্মচারীকে পরবর্তী উচ্চতর পদে পদোন্নতির জন্য বিবেচনা করা যেতে পারে মর্মে উল্লেখ আছে। তবে পদোন্নতির জন্য পরবর্তী উচ্চতর ধাপ/পদ কোনটি হবে তার স্পষ্ট কোন ব্যাখ্যা নেই। তাই ইউপি প্রশাসনিক কর্মকর্তারা পদোন্নতি হতে বঞ্চিত হচ্ছেন।
জেলা প্রশাসকের পক্ষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু স্মারকলিপি গ্রহন করেন। এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পঞ্চগড় জেলা কমিটির সভাপতি আলিউল ইসলাম, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিলুর, কামরুজ্জামান, খলিলুর রহমান মামুন, নুরজাহান বেগম, রবিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102