রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

পঞ্চগড়ে

ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮০ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ব্যবসায়ীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে ব্যবসায়ীবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে।
এসময় টুনিরহাট বাজার বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে একই স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে টুনিরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ স্থানীয় মানুষজন অংশ নেন।
মানববন্ধন ও সমাবেশে কামাতকাজলদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল,  টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মোতাহার আলী, কোষাধ্যক্ষ জনি প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, টুনিরহাট বাজারের ব্যবসায়ী খায়রুল ও খতিবরের বিরুদ্ধে লাবলু নামে এক ব্যাক্তি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের মামলা থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি। কেননা লাবলু একজন মামলাবাজ ও প্রতারক শ্রেণীর লোক। সে মিথ্যা মামলা করে অনেককে হয়রানি করছে। সে টুনিরহাট বাজারে ব্যবসায়ীদের কাছে বাকীতে সদাই নিয়ে উল্টা মিথ্যা মামলা দায়ের করেছে। যার কোন ভিত্তি নেই। যদি এই মামলা প্রত্যাহার করা না হয় তাহলে সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের ডাক দিতে ব্যবসায়ীরা বাধ্য হবে। সেই সাথে সব ধরনের দোকানপাট শাটডাউন রেখে আমাদের আন্দোলন চলবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102