সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সা‌থে

লেবার মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৭ এই পর্যন্ত দেখেছেন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস এর আসন্ন নির্বাচনে লেবার পার্টি মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল পিউর চা-ই ক্যাফের কনফারেন্স রুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সা‌থে মতবিনিময় করেছেন।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট অধ্যাপক মো. সাজিদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পীকার খালিস উদ্দিন আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর লিলু তালুকদার, কাউন্সিলর শুভ হোসাইন, সাবেক কাউন্সিলর মামুন রশীদ, সাবেক কাউন্সিলর ছাদ চৌধুরী, বেথনালগ্রিন ও স্টেপনী সিএলপি চেয়ার আমিনা আলী, লেন্সবারী ওয়ার্ডের চেয়ার আনছারুল হক, হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের সেক্রেটারি সাংবাদিক এমডি সুয়েজ মিয়া, উইভার্স ওয়ার্ডের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বিএএমই সাবেক চেয়ার ড. আনিছুর রহমান আনিছ।

এসময় ক্ষমতাসীন দলের মেয়রপ্রার্থী সিরাজুল ইসলামকে বিভিন্ন প্রশ্ন করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। তিনি সাদরে প্রশ্নের উত্তর প্রদান করেন। তারমধ্যে তিনি সুন্দর, শান্তিময়, টাওয়ার হ্যামলেট্স এর ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। এতে রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য সহ বারার প্রত্যেক নাগরিকের সহযোগিতা কামনা করেন।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান, সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহ, সাবেক সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান, বর্তমান সহসভাপতি সাহেদা রহমান, সহসভাপতি জুবায়ের আহমেদ, যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি এ রহমান ওলি, আব্দুল বাছির, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ডা. রেজাউল করিম রেজা, আহাদ চৌধুরী বাবু, জি আর সোহেল, আব্দুল মুমিন ও শিপন মিয়া প্রমূখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102