সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পর্যটকদের সুবিধার্থে তেঁতুলিয়া প্রশাসনের উদৌগে অনলাইন সেবা চালু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন
দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন বাড়ছে পর্যটক ও ভ্রমণপিপাসুদের পদচারণা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সীমান্ত উপজেলা এখন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। সমতলের চা বাগান, বাংলাবান্ধা জিরোপয়েন্ট এবং নির্মল আকাশে ভেসে থাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে প্রতি দিনই  ভিড় জমাচ্ছেন দেশজুড়ে আসা পর্যটকরা।
তবে দীর্ঘদিন ধরেই তেঁতুলিয়া ভ্রমণে আসা পর্যটকদের বড় একটি সমস্যা ছিল রাত্রিযাপন ও আবাসন সংকট। পর্যাপ্ত হোটেল-রিসোর্ট না থাকা, অনলাইনে তথ্য না পাওয়া এবং স্থানীয় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেকেই ভোগান্তিতে পড়তেন। পর্যটকদের এই দুশ্চিন্তা কাটাতে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন নিয়েছে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ।
পর্যটকরা এখন থেকে ঘরে বসেই অনলাইনে পছন্দের হোটেল বুক করতে পারবেন।  এমনই সুযোগ করে দেওয়া হয়েছে নতুন একটি সরকারি ওয়েবসাইটে: https://tetuliahotels.gov.bd
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পাইলটিং হিসেবে নির্মিত এই ওয়েবসাইটের মাধ্যমে তেঁতুলিয়ার সব আবাসিক হোটেল, রিসোর্ট এবং কমিউনিটি ট্যুরিজম প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাবে এ প্ল্যাটফর্মেই।  তেঁতুলিয়া উপজেলার সকল আবাসিক হোটেল মালিক,পরিচালক ও তত্ত্বাবধানকারীগণ উক্ত ওয়েবসাইটে অন্তর্ভূক্তির জন্য আগামী ২২ অক্টোবরের মধ্যে ওয়েবসাইটের ‘হোটেল রেজিস্ট্রেশন’ মেন্যুতে প্রবেশ করে নিজেদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক সিফাত হাসান বলেন, তেঁতুলিয়া ঘুরতে আসার আগে হোটেল খোঁজা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়তে হয়। এবার অনলাইনে বুক করতে পারলে সময় ও ঝামেলা দুটোই কমবে।
একই অভিজ্ঞতার কথা জানালেন পর্যটক সালমা আক্তার। তিনি বলেন,আমরা সাধারণত পরিবার নিয়ে আসি। আগে আবাসনের অনিশ্চয়তায় শেষ মুহূর্তে দুশ্চিন্তা হতো। এখন অনলাইন ব্যবস্থায় আসা যেন আরও স্বস্তির। আমরা আশা করি এই এলাকার পর্যটন আরও এগিয়ে যাবে তার জন্য সংশ্লিষ্টরা এমন উদ্যোগ নেবেন।
স্থানীয় পর্যটন সংগঠন নর্থবাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম-এর পরিচালক এম মোবারক হোসাইন বলেন, উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। এতদিন পর্যটকদের রাত্রিযাপনের জন্য বেশ কষ্ট করতে হতো। এখন অনলাইনে বুকিংয়ের সুযোগ থাকায় তাদের ভ্রমণ আরও সহজ হবে।
এই নতুন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, তেঁতুলিয়া এখন দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। কিন্তু পর্যাপ্ত তথ্য ও আবাসন ব্যবস্থার ঘাটতির কারণে পর্যটকরা ভোগান্তিতে পড়তেন। এই অনলাইন হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলে সেই সমস্যা অনেকটাই কমে যাবে। পর্যটকরা আগেই বুকিং দিতে পারবেন, আবার স্থানীয় ব্যবসায়ীরাও এতে উপকৃত হবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102