রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে পটকা জাতীয় বিস্ফোরক দ্রব্য এবং মোড়কবিহীন পণ্য বিক্রির অপরাধে শহরের সোনার বাংলা রোডের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।

এ সময় ‘মুছা স্টোর’ নামের দোকানে পটকা জাতীয় বিস্ফোরক দ্রব্য রাখার অপরাধে ২০ হাজার টাকা এবং ‘বৃষ্টি বাদল এন্টারপ্রাইজ’-এ মোড়কবিহীন পণ্য বিক্রির অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102