সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

কমিউনিটির সেবায়

নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ এই পর্যন্ত দেখেছেন

নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে মানবসেবামূলক কর্মকাণ্ডে নতুন মাইলফলক স্থাপন করল আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (Lions Clubs International )।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্ট ও পার্টি হলে ডিস্ট্রিক্ট ২০-আর২(District 20-R2,এর আয়োজনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক (New Horizon Lions Club of New York)এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তারেক হাসান খান এবং সাধারণ সম্পাদক ও কমিউনিটি নেতা আহমেদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান ও যুগ্ম সাধারণ সম্পাদ তাহমিনা সুইটির যৌথ সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা।

বিশ্বের বৃহত্তম মানবসেবামূলক সংগঠনের অংশ হলো নতুন এই ক্লাব ।১৯১৭ সালে প্রতিষ্ঠিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (Lions Clubs International )বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৪৬,০০০-এর বেশি ক্লাব ও প্রায় ১৪ লক্ষাধিক সদস্য নিয়ে কাজ করছে। “We Serve” — এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে লায়ন্স ক্লাব বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, দৃষ্টি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক কোনো বিদ্যমান ক্লাবের সমান্তরাল সংগঠন নয়; এটি একটি নতুন চার্টার্ড ক্লাব, যার লক্ষ্য প্রবাসী বাংলাদেশি ও বৃহত্তর কমিউনিটিকে আরও সক্রিয়ভাবে মানবসেবা কার্যক্রমে যুক্ত করা।

সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ২০-আর২ (District 20-R2, New York) এর জেলা গভর্নর লায়ন আসেফ বারি টুটুল ।যিনি দীর্ঘ প্রায় ১০ বছরে বাংলাদেশি কমিউনিটিতে নতুন একটি চার্টার্ড ক্লাব অনুমোদনের ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিরা সব সময় সমাজসেবায় এগিয়ে। নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক কমিউনিটিতে মানবসেবার নতুন অধ্যায় সূচনা করবে।”

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ সোহেল নতুন নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

সাংবাদিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেবিবিএ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও মুলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, লায়ন্সেস মুনমুন হাসিনা বারী। অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আহসান হাবিব, নঈম আহমেদ, মোঃখালেক, জামিল হোসেন, সাজ্জাদুর রহমান খান ,তাহমিনা সুইটি প্রমুখ।

নতুন নির্বাহী কমিটির নেতৃবৃন্দ হচেছন সভাপতি তারেক হাসান খান ,সাধারণ সম্পাদক আহমেদ সোহেল,সহ-সভাপতি: নাঈম আহমেদ, জামিল হোসেন, সিপিএ মোহাম্মদ হুদা সরওয়র চৌধুরী, পরিচালকবৃন্দ গিয়াস আহমেদ, এম এম শাহীন, মোঃ খালেক, মোহাম্মদ হোসেন কামাল,  কোষাধ্যক্ষ: মুস্তাক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক: তাহমিনা সুইটি (অ্যাডমিন), সাজ্জাদ রহমান খান (প্রজেক্ট), সাংস্কৃতিক সম্পাদক  ইশতিয়াক রুমি, নারী বিষয়ক সম্পাদক ফারহানা খান, টেল টুইস্টার: মহাব্বত আখন্দ, ক্লাব সার্ভিস বিষয়ক সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্যবৃন্দ আব্দুল আলিম মিয়া পাখি, শাহজাহান চৌধুরী, গোলাম হোসেন মোসলেহ উদ্দিন, আবু পাশা, তাওহীদ মাহবুব মুন্না ।

সভাপতি তারেক হাসান খান ও সাধারণ সম্পাদক আহমেদ সোহেল সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা বিশ্বাস করি, নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্ব বিকাশ ও মানবসেবার কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নেবে। আপনাদের সহযোগিতায় এই যাত্রা হবে আরও অর্থবহ।” সাংবাদিক সম্মেলনের শেষে উপস্থিত সকল অতিথি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।সাংবাদিক সম্মেলন শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102