রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

গাঊসিয়া কমিটির উদ্যোগ

নিউইয়র্কে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী পালিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

১২ রবিউল আওয়াল নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার ঈদ‍্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কর্মসূচি হিসেবে ছিল জিকিরে মোস্তফা মাহফিল, পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সঃ)র জীবনী শীর্ষক আলোচনা, মিলাদ- মাহফিল এবং জিকিরে সামা। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখার (ইউএসএ) ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান। পবিত্র ঈদ-এ মিলাদুন্নবীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এমদাদুর রহমান চৌধুরী ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারী মোহাম্মদ ফারুক, মুলধারার রাজনৈতিক ও বিশিষ্ট ব‍্যাবসায়ী গিয়াস আহমেদ, সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক সৈয়দ হেলাল উদ্দিন মাহমুদ।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি হাজী মোঃনাদের ।

অনুষ্ঠানে বিদ্রাহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে প্রশংসিত হয়েছেন সাংবাদিক পলাশ নন্দী। অনুষ্ঠানে জিকিরে নাতে মোস্তফা মাহফিল পরিবেশন করা হয়।

অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বাপসনিউজ এডিটর ও জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম প্রধান সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, কামাল হোসেন মিঠু, নাজিম উদ্দিন, মাসুদ সিরাজী, জসিম উদ্দীন, আবদুল হামিদ, রুমি চৌধুরী, মনির হোসেন, সালাহউদ্দিন,জামাল, আসাদ হোসেন, হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া ও প্রার্থনা শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশন করে এবং মহানবীর জীবনী থেকে শিক্ষণীয় বিষয়াবলি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁদের বক্তব্যে মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান। এছাড়া মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ব মানবতার শান্তি, দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102