সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

তেঁতুলিয়ায় পরিবেশ বিধ্বংসী বিপুল পরিমাণ মালামাল জব্দ

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৮ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল আটক করেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকায় করতোয়া নদীতে অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
এ সময়, করতোয়া নদীতে অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনের সময় অবৈধ ৫টি ড্রেজার মেশিন, পাম্প, পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করে প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় জড়িত অসাধু চক্রের অন্য সদস্যরা। পরে মেশিনসহ মালামালগুলো তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, বিজিবি সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয়রা।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান , উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ সংলগ্ন করতোয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি অবৈধ ড্রেজার মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। সেইসাথে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102