সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহিণীর মৃত্যু

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৯ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনা আক্তার (৪৫) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট ) বিকেলে উপজেলার  তিরনই হাট ইউনিয়নের প্রধান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।তিনি প্রধান পাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
তিরনই হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাড়ির রান্নার কাজ করার সময়ে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শালবাহান হাটে পল্লী চিকিৎসকের কাছে পরে তেতুলিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মুসা মিয়া জানান, গৃহিণীর মরদেহ সুরতহাল ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102