সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

তেঁতুলিয়ায় বাড়ির পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে রাজিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে । হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।মরদেহটি  উদ্ধারের খবরে স্থানীয়দের জামায়েত হয়ে  ভিড় লক্ষ্য  করা
 যায়।
রোববার (১০ আগস্ট) সকালে ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে তার নিজ বাড়ির ২০০ থেকে ৩০০ গজ দূর থেকে মরদেহটি উদ্ধার করে তেতুলিয়া মডেল থানার  পুলিশ। নিহত রাজিউল ইসলাম একই গ্রামের নাজমুল হকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাজিউল রাতে বাজারে যায়। এরপর রাতে ভাত খেয়ে  সেখান থেকে নদীতে মাছ মারতে যায়। পরে রাতে বাড়ি ফেরার পথে বাড়ি থেকে ২০০ থেকে ৩০০ গজ দূরে পড়ে থাকে তার মরদেহ । সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন বা কোন আলামত পাওয়া যায়নি। নিহতের পরিবার বলছে তার বুকের ব্যথা ছিল। ধারণা করা হচ্ছে বুকের ব্যথা থেকেই তার মৃত্যু হয়েছে। এরপরেও ময়নাতদন্তে রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102