মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই: এসএসসি শিক্ষার্থীদের নাসের রহমান এমপি সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে আসবে যে কোন সময় মারুফ সাত্তার আলী প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন

বুধবার (২ জুলাই) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলের বাজারের সামনে দ্রুতগামী মাইক্রোবাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হয়েছে।

এতে ঘটনাস্থলেই মাইক্রোর চালকসহ ২ জন নিহত ও ৪জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করে।

জানাযায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি প্রাইভেট মাইক্রোবাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে এতে ঘটনাস্থলেই মাইক্রোর চালক সিলেটের এয়ারপোট থানার বড় বাজার আবাসিক এলাকার সুলেমান বক্স এর ছেলে আবু বক্স নাইম (৩৫) ও যাত্রী পাবনা জেলা সদরের কাশিপুর গ্রামের কিয়াম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪জন। আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতাল পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102