সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

দেবীগঞ্জ ব‍্যাবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৮৮ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় মোকলেছার রহমান (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২জুন) সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকার ওই যুবকের বাড়ির পাশের এক বাঁশ বাগানের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহ উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। নিহত মোকলেছার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়া পড়া শাহাবুদ্দিনে পুত্র। তিনি পেশায় একজন কসমেটিকস দোকানদার।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২   জুন) সকালে ধনমন্ডল ঢাকাইয়া পাড়া এলাকায় বাঁশ বাগানের পাশে ছাগল বাঁধতে গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয় এক নারী। পরে তার চিৎকারে ছুটে আসেন আশপাশের এলাকার  মানুষ।
খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবার জানায়, বুধবার রাতে দোকানে গিয়ে আর ফিরেনি মোকলেছার। ধারণা করা হচ্ছে গভীর রাতে তাকে হত্যা করে ফেলে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা।
মোকলেছারের বাবা শাহাবুদ্দিন বলেন, আমার ছেলে বাজারে কসমেটিকের দোকান করে। গত রাতে দোকানে তার ভাগনেকে রেখে সে বের হয়ে যায়। তারপর আর ফিরেনি। সকালে উঠে লোকজন দেখতে পায় আমার ছেলেকে গলা কেটে ফেলে রেখে গেছে। আমার একটাই ছেলে। আমি কি নিয়ে বাঁচবো? আমার ধারণা ওর বন্ধুরাই তাকে খুন করেছ।
পঞ্চগড় জেলার সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা বলেন, আমরা একটি গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা তদন্ত করছি কিভাবে, কারা হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102