সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পঞ্চগড়ে পানিতে ডুবে দুইজনের মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় নদী ও পুকুরের পানিতে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।  সোমবার (৯ জুন) সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এবং পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঢাকা জেলার মোহাম্মদপুর এলাকার আব্দুর রহিমের ছেলে এসএসসি পরীক্ষার্থী তাওসিফ আল মাহমুদ (১৬) ও পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার মো. মাসুমের ছেলে ১৮ মাস বয়সী মিনহাজ ইসলাম। তাওসিফ মোহাম্মদপুর এলাকার ফয়জুর রহমান আইডিয়াল ইন্সটিটিউট থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
এ বিষয়ে তাওসিফের পরিবারের বরাতে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান খান জানান, কোরবানির ঈদের দিন রাতে ঢাকায় মারা যান পঞ্চগড় সদর উপজেলার সাড়ে চার মাইল এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম, যিনি তাওসিফের নানা। পরে তার মরদেহ ঢাকা থেকে পঞ্চগড়ে এনে রোববার (৮ জুন) দুপুরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এরপর সোমবার দুপুরে নানা বাড়ি থেকে কিছু দূরে সন্ন্যাসীপাড়া এলাকার তালমা নদীতে বড় ভাই ও আত্মীয়দের সঙ্গে গোসল করতে যায় তাওসিফ। গোসলের একপর্যায়ে নদীতে বালি ও পাথর উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তুলারডাঙ্গা এলাকায় নিজ বাড়ির উঠানে খেলছিল শিশু মিনহাজ। এ সময় মা মালেকা বেগম বাসার কাজ করছিলেন। খেলতে খেলতে মিনহাজ বাড়ির বাইরে চলে যায়। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার ধারে হাঁটার সময় অসাবধানতাবশত পড়ে যায় সে। পরিবারের সদস্যরা তাকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবার পানিতে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102