মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পঞ্চগড় জেলায়

নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থানে সেনাবাহিনী

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনার সহ বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা জুড়ে চলছে বিশেষ টহল ও নিরাপত্তা মহড়া।
মঙ্গলবার (৩ জুন) দুপুর থেকে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে এই টহল ও নিরাপত্তা মহড়া শুরু হয়। এখন থেকে নিয়মিত জেলাজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে  বিশেষ ভাবে শুরু হওয়া এই টহলটি পঞ্চগড় শহর থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন, ধাক্কামারা এলাকা, বোদা উপজেলা শহরের বিভিন্ন এলাকা, দেবীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন এলাকা ও মোড়ে টহল দিয়ে নিরাপত্তা মহড়া চালায় সেনাবাহিনীর সদস্যরা। এতে বোদা ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ও সদস্যরা অংশ নেন।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম জানান , সেনাবাহিনী বর্তমানে মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনার সহ বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা সব সময় জনকল্যাণে কাজ করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102