রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

ইতালির উপকূলে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৭৭ এই পর্যন্ত দেখেছেন

টিটু ইতালি থেকে: ইতালির ল্যাম্পডুসা দ্বীপের কাছে ৫৩৯ জন অভিবাসীসহ একটি নৌকা উদ্ধার করা হয়েছে। এর আগে সাগরে ভাসমান অবস্থায় এত অভিবাসীকে একসঙ্গে উদ্ধার করা হয়নি। নারী ও শিশুও ছিল সেখানে। তারা সবাই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শরণার্থী হওয়ার আশায় এসেছে।

তারা ঠিক কোন দেশি এখনো জানা যায়নি, তবে এর আগে ইতালির উপকূল থেকে যেসব শরণার্থীকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশি থাকার ইতিহাস রয়েছে।

বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম খবর দিচ্ছে এবারে উদ্ধার করা ৫ শতাধিক মানুষের মধ্যেও বাংলাদেশি রয়েছে। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেয়া কয়েকজন অভিবাসীর শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।

ইতালির কৌসুঁলিরা ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করবে। ডক্টরস ইউদাউট বর্ডারের একজন চিকিৎসক অ্যালিডা সেরা মিয়েরি বলেন, লিবিয়ায় যখন তারা সাগর পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তখন তাদের কয়েকজনকে শারীরিক নির্যাতন করা হয়।

ইতালির স্থানীয় সংবাদে বলা হচ্ছে, এই অভিবাসীদের কেউ মিথ্যা অভিযোগে লিবিয়ার কারাগারে ছিলেন কি-না সেই সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ল্যাম্পডুসার মেয়র টোটো মার্টেও এই উদ্ধারকাজকে ‘সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দল’ বলে আখ্যা দেন। ইউরোপে ঢোকার জন্য ল্যাম্পডুসা অন্যতম প্রধান বন্দর। মে মাসে কয়েক ঘণ্টার ব্যবধানে সহস্রাধিক অভিবাসী এই দ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন।

এই দ্বীপে অভিবাসীদের একটি ক্যাম্পও আছে, যেখানে তিনশোর মতো মানুষের জায়গা হতে পারে। এখন সেখানে ধারণক্ষমতার পাঁচগুণ লোক রয়েছে। অনেকের জায়গা হয়েছে ক্যাম্পের বাইরে ধুলিময় সড়কে। বেশিরভাগ মানুষই এমন দেশ থেকে আসছেন, যারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার যোগ্য নয়। সূত্র: বিবিসি বাংলা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102