সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পঞ্চগড়ে বিএনপি নেতা আব্দুর রশিদকে হত্যার দায়ে

সাবেক মন্ত্রী, এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আসামি করে মামলা দায়ের

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৬ মে) পঞ্চগড় সদর থানা পুলিশকে মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গন্য করার আদেশ দিয়েছেন আদালত।
 গত সোমবার ( ৫ মে) পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি আদালত-১) আরেফিনের স্ত্রী শিরিন আক্তার বাদি হয়ে এই হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিবরণ সুত্রে  জানা যায় এই হত্যা মামলায় ১৫৪ জনকে আসামী করা হয়েছে । এদের মধ্যে প্রধান আসামী হচ্ছে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় ১ ও ২ আসনের সাবেক তিন সংসদ সদস্য  এডভোকেট নূরুল ইসলাম সুজন, নাঈমুজ্জামান মুক্তা, মজাহারুল হক প্রধান ,সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, তৎকালীন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, তৎকালীন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম , তৎকালীন পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় পৌরসভার সাবেক পাঁচ কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান, লুৎফর রহমান, মোস্তফা কামাল, আরিফুর রহমান, আশরাফুল ইসলাম সহ আওয়ামীলীগের নেতা কর্মী ১৫৪ জনকে আসামী করা হয়েছে। মামলার বাদী পক্ষের আইনজীবি এডভোকেট আব্দুল ওহাব মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় ৪’শ থেকে ৭’শজন কে অজ্ঞাত আসামী করা হয়েছে।
জানাযায় ২০২২ সালের ২৪ ডিসেম্বর আওয়ামীলীগ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্বাবধায়ক সরকার, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচির  অংশ হিসেবে পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ এবং আওয়ামীলীগ নেতা-কর্মীরা এতে বাধা দেয় । সেই সাথে মিছিলের উপর লাঠিচার্জ টিয়ারশ্যাল নিক্ষেপ করলে পুলিশের সাথে সংঘর্ষে বাধে । এ সময় সংঘর্ষে  বিএনপির ৫০জন নেতাকর্মী আহত হয়। পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বিএনপি পার্টি অফিস এলাকা রনক্ষেত্রে পরিনত হয় । এসময় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ আরেফিনের মৃত্যু হয়।
জেলা বিএনপির যুগ্নআহবায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সেদিন  বিএনপির সহস্রাধিক নেতাকর্মী শান্তিপূর্ণ ভাবে দলীয় কার্যালয়ের সামনে মিছিল করছিল। হঠাৎ করেই পুলিশ এবং আওয়ামীলীগ নেতাকর্মীরা বিএনপির এই মিছিলে হামলা করে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। লাঠিপেটা করে। পার্টি অফিসের কাছেই আরেফিনের মৃত্যু হয়। এ ঘটনায় আরেফিনের স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করেছে। আদালত তদন্ত সাপেক্ষে মামলা এজাহারবুক্ত করার জন্য সদর থানা পুলিশকে নির্দেশ  দিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102