রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে রমজানের প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

আসন্ন মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, মো: শাহজাহান মিয়া, মু,ইমাদ উদ দীন, মাহবুবুর রহমান রাহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মো: ইয়ামীর আলী, মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি শরীফ আহমদ, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মো: শাহাদাৎ হোসেন, পৌর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মহি উদ্দিন চৌধুরী শাহীন, ক্যাবের সভাপতি প্রফেসর মো: মহসিন, ছাত্র প্রতিনিধি জসিম আহমদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি হাজি মো: লাল মিয়া, মো: কদর আলী, সৈয়দ মাহমুদ আলী, সেলিম আহমদ, আব্দুল কাদির, ছয়ফুল ইসলাম রুকন।

এ সময় ব্যবসায়ীসহ অন্যান্যরা পবিত্র রমজানকে সামনে রেখে সিন্ডিকেট প্রথা ভেঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তোরণে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করে বলেন, মৌলভীবাজারে কোন সিন্ডিকেট থাকবে না তা প্রতিহত করা হবে আপনাদের সহযোগিতা নিয়ে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102