মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

প্রবাসীদের বিভিন্ন সমস‍্যা তুলে ধরতে

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ

ঢাকা সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

প্রবাসীদের বিভিন্ন সমস‍্যা তুলে ধরতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড: মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর প্রতিনিধি দল।

সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া ,গ্রিস ও কম্বোডিয়ার ৩০ জনের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ গ্রহণ করেন।

প্রতিনিধি দলের সদস‍্যবৃন্দ প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন ।লিখিতভাবে তারা তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন ।

প্রবাসীদের দীর্ঘ দিনের দাবী ও প্রবাসে বসবাসরত বিভিন্ন বিশেষজ্ঞগণ কীভাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পারে এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশিজ এর প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সম্মানিত প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড: হাসনাত এম হোসাইন এম বি ই’র প্রচেষ্টা ও যোগাযোগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড: ইউনুসের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ড হাসনাত এম হোসাইন এম বি ই’ হঠাৎ অসুস্থ হওয়ায় বাংলাদেশে আসতে না পারায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ এম মাহিদুর রহমান।

বৈঠকে সংগঠনের সহ সভাপতি এম মাহিদুর রহমানের সূচনা বক্তব‍্যের পরই সংগঠণের সভাপতি ডক্টর হাসনাত এম হোসাইন এম বি ই’র লিখিত বক্তব্য ডক্টর ইউনূসের সামনে পড়ে শোনানো হয় ।পরে প্রবাসী বাংলাদেশীদের ১৭ দফা সমস‍্যা তুলে ধরেন সংগঠণের মিডিয়া ডাইরেক্টর ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে অন্যতম প্রেট্রন বিশিষ্ট সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী । তিনি ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর ,ওসমানী বিমান বন্দরে বিদেশী ফ্লাইট চালু ,প্রবাসী বাংলাদেশীদের এনআইডি কার্ড দ্রূত প্রদান ,ভূমি খেকোদের খপ্পর থেকে প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষার নিমিত্তে বিশেষ ট্রাইবুনাল গঠণ, লণ্ডন -সিলেট রুটে বিমানের ভাড়া হ্রাস ও বৈষম্য দূরিকরণ, নো ভিসা ফি হ্রাস ,পাওয়ার অব এটর্নি ইস‍্‍্যুর বেলায় বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ , প্রবাসীদের জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ প্রদান, বাংলাদেশী পাসপোর্ট তৈরিতে জটিলতা দূরিকরণ ,বাংলাদেশ দূতাবাসগুলোতে সেবার মান উন্নয়ন, নতুন প্রজন্মের জন‍্য বিশেষ হলিডে প‍্যাকেজ ঘোষণা সহ অন‍্যান‍্য দাবী দাওয়া তুলে ধরেন ।পরে জুডিশিয়ারি ও লিগ‍্যাল ম‍্যাটারস নিয়ে কথা বলেন ব‍্যারিষ্টার নজরুল খসরু ।প্রতিনিধি দলের আরো ১০জন সদস্য বিভিন্ন বিষয়ে সরকারকে লিখিত বক্তব‍্য ও প্রস্তাব প্রদান করেন ।

প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিত পত্র থেকে বিস্তারিত জানব। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে।’

যুক্তরাজ্যসহ আন্তজার্তিক পরিমন্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে ও বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালন করার জন্য প্রতিনিধিদলের প্রতি তিনি আহ্বান জানান ।তিনি জুলাই গণ অভ্যূত্থানের অমর স্মৃতি রাজপথের দেয়াল গ্রাফিতির একটি স্মারক গ্রন্থ তাঁর অটোগ্রাফ সহ ড: হাসনাতের জন্য হস্তান্তর করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ডিজি ও লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ, ডাইরেক্টর লিগ্যাল এফেয়ার্স ব্যারিষ্টার নজরুল খসরু, ডাইরেক্টার মিডিয়া এফেয়ার্স কে এম আবু তাহের চৌধুরী, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল এফেয়ার্স শামসুল আলম লিটন, ডাইরেক্টর একাডেমিক এফেয়ার্স আবদুল কাদির সালেহ, ডাইরেক্টর কমিউনিটি এফেয়ার্স আবদুল লতিফ জে পি, এক্সিকিউটিভ ডাইরেক্টর শরাফত হোসেন বাবু, এক্সিকিউটিভ ডাইরেক্টর ড: হোমায়ের চৌধুরী,  ব্যারিষ্টার নজির আহমদ এক্সিকিউটিভ ডাইরেক্টর মাহবুব আলম শাহ, ব্যারিষ্টার আফজাল জামি, ডা: সারওয়াত বারী, নিউরো কনসালটেন্ট ডাক্তার আহসান মহম্মদ হাফিজ, আইটি বিশেষজ্ঞ ইন্জিনিয়ার জিয়া উদ্দিন, মাওলানা এ কে মওদুদ হাসান, মিসেস দিলরুবা আজিজ, ইনভেস্টর গুলাম আরহাম, মালয়েশিয়ান দাতো ইন্জিনিয়ার একরাম, ডঃ শওকত আলী ,কম্বোডিয়ার মোহাম্মদ রকিব হোসেইন ,গ্রীসের জাহিদ ইসলাম ,মালয়েশিয়ার মাহবুব আলম শাহ ,ববসায়ী ও কমিউনিটি সংগঠক আব্দুল বারী, কানাডার মোহাম্মদ শাহেদ খোন্দকার, সাংবাদিক সারোয়ার হোসেন,  বিশিষ্ট ব‍্যবসায়ী আতাহির খান ,ইন্জিনিয়ার মোঃ ইকরামুল হক, ডঃ সোহেলী ইয়াসমীন, মিসেস রিফাত মোর্শেদ, নিউরোলজিষ্ট আহসান মোঃ হাফিজ, মোঃ জাহাঙ্গির কবির, মহিউদ্দিন ভুইয়া প্রমুখ ।

তারা শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারী,প্রবাসীদের সমস্যা ও দাবী,স্থানীয় সরকার, আন্তর্জাতিক সম্পর্ক,ইনভেস্টমেন্ট.এনার্জি সেক্টর ও পানি ব্যবস্থাপনা সহ মোট ১২ টি বিষয় তুলে ধরেন এবং তাদের রিসার্চের প্রস্তাব ও সুপারিশের বুকলেট প্রধান উপদেষ্ঠার নিকট হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে ধন‍্যবাদ জানিয়ে সকল প্রবাসী বাংলাদেশীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102