সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন
শনিবার (২৩ নভেম্বর)বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের পঞ্চগড় জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সংগঠনের আয়োজনে জেলার হিমালয় বিনোদন পার্কে চত্বরে এই সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও তীরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের পঞ্চগড় জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান সহ জেলার ৪৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, মহিলা সদস্য ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী সহ ৬ শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম তার বক্তব্যে  ইউপি চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামণা করে বলেন, দেশের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন সহ নানা কাজে আপনাদের সহায়তায় আমরা খুব ভালো একটি সফলতা অর্জন করতে যাচ্ছি। ইতিমধ্যে জন্ম মৃত্যু নিবন্ধননে সদর উপজেলা প্রথম ও বোদা উপজেলা দ্বিতীয় হয়েছে। বাকীদেরও এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতায় ভালো কিছু করা সম্ভব।
পরে জন্ম মৃত্যু নিবন্ধনে বিশেষ সফলতা অর্জন করায় উপজেলা পর্যায়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, ইউনিয়ন পর্যায়ে প্রথম হওয়ায় ধাক্কামারা, দ্বিতীয় হওয়ায় চাকলাহাট এবং তৃতীয় হওয়ায় হাড়িভাসা ইউপি চেয়ারম্যানকে বিশেষ সম্মাননা প্রদান করেন। এছাড়া উপজেলার অন্য ৭ ইউপি চেয়ারম্যানকেও সম্মাননা প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102