মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

নবীগঞ্জে সাংবাদিক সাইফুল ও আ, লীগ নেতা সন্তোষ গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতার মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (৫০) ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সন্তোষ দাশ (৪৯)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শহরের পৃথক-পৃথকস্থান থেকে জামায়াতে ইসলামীর নেতা শাহ মো. আলাউদ্দিনের মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল জাহান চৌধুরী (৫০) নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের (অব্যাহতি প্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক ও  সন্তোষ দাশ (৪৯) নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে দোষীসাব্যস্থ করে আমৃত্যু কারাদন্ড দেয়া হয়। উক্ত রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ন মিছিলে আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে হামলা, ব্যবসা প্রতিষ্ঠান হামলা, মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশের পট-পরিবর্তনের পর ঘটনার ১০ বছর পর গত (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামীলীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় সাইফুল জাহান চৌধুরীকে ২য় ও সন্তোষ দাশকে ১৯ নাম্বার আসামী করা হয়।
বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে সন্তোষ দাশকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৭টার দিকে মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়। এছাড়া সাইফুল জাহান চৌধুরীর বিরুদ্ধে হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে, রাতেই তাকে হবিগঞ্জ সদর থানা পুলিশ হবিগঞ্জ নিয়ে গেছে বলে জানা গেছে।
উল্লেখ্য- সাইফুল জাহান চৌধুরী নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন ছাড়া নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে ২০২২ সালে ২১ মে স্বেচ্ছায় অব্যাহতি নেন সাইফুল জাহান চৌধুরী।তিনি সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে চমক দেখান।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের পৃথক-পৃথকস্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতা মো. আলাউদ্দিন কর্তৃক দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী সাইফুল জাহান চৌধুরী ও সন্তোষ দাশকে গ্রেফতার করা হয়। অপর আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102