সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে ২০২৩-২৪ অর্থ বছরে বোরো উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদনের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে কৃষি বিভাগের  উদ্যোগে উফসী বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা কৃষি অফিস থেকে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ সহশ্রাধিক কৃষককে উচ্চ ফলনশীল জাতের বীজ প্রদান করা হয়। একই সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩শ’ কৃষককে  সরিষা বীজ প্রদান করা হয়েছে।
 ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম উপজেলা কৃষি অফিস চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মধ্যে এসব বীজ তুলে দেন। এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, শোহেব মাহমুদ, আলা উদ্দিন, বিদ্যুৎ তালুকদার, মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, সরকার কৃষিক্ষেত্রের উন্নয়ন ও কৃষকের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। এজন্যে কৃষি মন্ত্রনালয়ের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান বিষয়ের উপর দেয়া হচ্ছে প্রশিক্ষণ। কৃষিতে আধুনিক সরঞ্জাম ব্যবহার বৃদ্ধিতে ভর্তুকিতে সরবরাহ করা হচ্ছে আধুনিক কৃষি সরঞ্জাম ফলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে এগিয়ে যাচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102