রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় বন্ধ থাকা সুগার মিল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বন্ধ হয়ে থাকা সুগার মিল পরিদর্শনে এসে তিনি  বলেন, পঞ্চগড়সহ বন্ধ থাকা সব সুগার মিল চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান  উপদেষ্ঠা।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে অসংখ্য শহীদ, গুম হয়ে যাওয়া পরিবার আর নির্যাতিত মানুষের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি। রক্তের ঋণ তো শোধ করতেই এ নির্যাতিত কৃষক শ্রমজীবী মানুষের কাজের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা আপনাদের কাছে এ কথা পৌঁছে দিতে এসেছি যে আমরা কল কারখানা চালু করতে চাই। বন্ধ সমস্ত কলকারখানা আমরা চালুর পাশাপাশি নতুন উদ্যোগও নেওয়া হবে। কালকেই চালু হবে এমন বক্তব্য আমরা দিতে পারি না। তবে যত দ্রুত সম্ভব আমরা করার চেষ্টা করছি। আমরা কাজ শুরু করে দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা এ দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষের আর্থিক উন্নয়নের চেষ্টা করছি। এ কারণেই এখানে আসা। যেন উত্তরাবাংলায় আবারো কাজের পরিবেশ তৈরি হয়। মানুষ যেন তার পেশায় ফিরে যেতে পারে। সুগার মিলের যেসব জায়গা দখল হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। বাংলাদেশ একটি কৃষি ভিত্তিক দেশ। কৃষকদের সাপোর্ট দেওয়াই একটা জনসমর্থিক সরকারের কাজ। আমরা চেষ্টা করছি একটার পর একটা বন্ধ কারখানা চালু করার। আমরা যতদূর পারি খুলে দিয়ে যাবো। পরে যারা আসবেন তারা এটি চালিয়ে নেবেন। গত সরকারের পার্টনারশিপ পরিকল্পনার পরিণতি এ রক্তাক্ত বাংলাদেশ। ছাত্র-ছাত্রীরা যে অবদান রেখেছেন, সেই অবদানের যথাযথ স্বীকৃতি যেন আমরা দিতে পারি।
এ সময় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক সারজিস আলম, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবার হোসাইনসহ পঞ্চগহড় সুগার মিলের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, আঁখচাষিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে সন্ধায় পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউজে জুলাইয়ের গণঅভ্যুত্থান নিহত পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়সহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102