রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার সীমান্তে

বিএসএফএর গুলিতে রোহিঙ্গা নারী ও কোলের শিশু সহ ২ জন গুলিবৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে ৭ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফএর গুলিতে নারী ও শিশু সহ ২ জন গুলিবৃদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাত অনুমান ১ ঘটিকার সময়।

পুলিশ ও এলাকাবাসী জানান, ভারত থেকে অবৈধ পথে নাজিম উদ্দিন ও তার স্ত্রী দিলারা বেগম, তাদের ৫ শিশু সন্তান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ গুলি করে। এসময় দিলারা বেগম ও তার কোলে থাকা শিশু সন্তান সোহানা গুলি বৃদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে পাঠান। পরে ১০ নভেম্বর বিকেলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম,এ,জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোহিঙ্গা নাজিম উদ্দিন জানান, বিএসএফ এর এক সৈনিক এক রাউন্ড গুলি করে। ওই গুলি তার স্ত্রী ও সন্তানের গায়ে লাগে। পরে আরও গুলি করতে চাইলে বিএসএফ এর অস্ত্র থেকে গুলি আটকে যায়। পরে তারা দ্রুত বাংলাদেশের ভেতর ঢুকে পরেন। প্রায় ২ বছর পূর্বে তার শাশুড়িকে দেখার জন্য যান ভারতে। দালালের মাধ্যমে ফেরার পথে সীমান্তে গুলিবৃদ্ধ হন তার স্ত্রী ও সন্তান।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান জানান, শনিবার রাতে সীমান্তে বিজিবির টহল জোরদার ছিল। এ ধরনের ঘটনা তাদের জানা নেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102