সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সিলেটের চা বাগানে

শ্রমিকদের কর্ম বিরতির কারণে উৎপাদন ব্যাহত

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনে সিলেটের চা বাগানগুলোতে চা উৎপাদনে ব্যাপক ধস নেমেছে। বকেয়া বেতনের দাবীতে টানা আন্দোলনে নেমেছেন চা শ্রমিকরা। ৭ সপ্তাহের বকেয়া মজুরি এবং ১৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়ার প্রতিবাদে টানা ১৫ দিনের মতো কর্ম বিরতি পালন করেছেন ন্যাশনাল টি কোম্পানির কয়েক হাজার চা-শ্রমিক।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে লাক্কাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা, কেওয়াচড়া ও দলদলি চা বাগানের কয়েক’শ শ্রমিক। এ সময় চা শ্রমিকরা জানান, টানা ১৫ দিনের মতে আমরা আন্দোলন করছি। আমাদের বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন অজুহাতে মজুরি দিচ্ছেন না বাগান মালিক বা কোম্পানি গুলো। তবে বাগানের ম্যানেজার বা অন্যান্যরা ঠিকই  বেতন পাচ্ছেন। এছাড়া শ্রমিকদের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডের চাঁদা আদায় করেও তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা  দেওয়া হয়নি।

কর্ম বিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) মালিকানাধীন ১২টি কারখানা। যার ফলে উৎপাদন ব্যহৃত হচ্ছে, নষ্ট হচ্ছে পাতা। যার প্রভাব পড়বে চায়ের লক্ষ্য মাত্রা অর্জনে। এ ব্যাপারে ন্যাশনাল টি কোম্পানির জেনারেল ম্যানেজার এমদাদুল হকের মোবাইল নাম্বারে একাধিক বার কল দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য দেশের ১৬৮টি চা বাগানের মধ্যে ১৩৬টির অবস্থান সিলেট বিভাগের তিন জেলায়। ১৮৫৪ সালে সিলেটের মালনিছাড়া চা-বাগান থেকেই বাংলাদেশের চা উৎপাদন শুরু হয়। এসব চা বাগানে কাজ করেন কয়েক লাখ চা-শ্রমিক।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102