সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে বৃটেনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

এম এ সালাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম ছাত্র সংগঠন ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগকে দেশের বর্তমান দখলদার ও অবৈধ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের বাংলাদেশের সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রনেতা আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান কাবিদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা এম এ মালিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোয়ানসী আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান মনা, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, সাবেক ছাত্রনেতা আলমগীর আলম, ওয়েলস যুবলীগ সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির বাদল, ওয়েলস আওয়ামীলীগের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা আলমগীর আলম,
শেখ সুমন তরফদার, শাহেনশাহ্ কামার সুহার্ত,
আব্দুস সালাম, শহীদুল ইসলাম, শাহ্ মুমিন আহমেদ,
সৈয়দ সীপার করিম, শামীম চৌধুরী, আব্দুর রহমান,
এম এ সবুর, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর ও সাধারন সম্পাদক শাহজাহান তালুকদার শাওন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ছাত্রলীগকে ঘিরে বর্তমান অবৈধ ও দখলদার সরকারের হঠকারী ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের তীব্র ক্ষোভ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন “শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশের ইতিহাসে আজ অবধি সংগঠিত সকল গৌরবময় অধ্যায়ের অপরাজেয় সাক্ষী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব গাঁথা অর্জন রয়েছে।

শুধু তাই নয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের বিরুদ্ধে সৃষ্ট দেশ-বিদেশী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ লড়াই সংগ্রাম করেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে স্বাধিকার আন্দোলন হয়েছে এবং ছাত্রলীগের নেতৃত্বেই বারবার বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের ছাত্রসমাজের আবেগ ও ভালোবাসার শ্রেষ্ঠ ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ। স্বেচ্ছাচারিতার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত আইন করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা বাংলাদেশের ছাত্রসমাজ ও বাংলাদেশের সাধারণ মানুষ ও প্রবাসী বাঙালিরা মেনে নিবে না।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ঘরে,ঘরে যে সংগঠনটি ছড়িয়ে ছিটিয়ে আছে, তা নিষিদ্ধ করা যায় না। বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ-কোটি নেতাকর্মীর হৃদয় থেকে ছাত্রলীগের আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়।

ছাত্রলীগকে নিষিদ্ধের ষড়যন্ত্র, স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের অংশ। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ৩০ লক্ষ শহীদের ইতিহাস মুছে ফেলতে চায়। এই ষড়যন্ত্রকারীরাই অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতা দখল করে আছে। যাদের নিজদের বৈধতা নেই, তারা কিভাবে ইতিহাস ঐতিহ্যের সংগঠনকে নিষিদ্ধ করবে ? এ সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িতরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন  দেশের প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে ছাত্রলীগের অবদান অবিস্মরণীয়। ছাত্রলীগ শুধু একটি সংগঠন নয়, এটি বাঙালীর সংগ্রাম ও স্বাধীনতার অপরাজেয় প্রতীক।

ছাত্রলীগকে ঘিরে এদেশে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না, ছাত্রলীগ ছিলো, আছে এবং থাকবে দৃঢ়তার সাথে প্রত্যয় ব্যাক্ত করার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগই প্রজন্মের অনুপ্রেরণা, আমাদের শক্তি, আমাদের সাহস। বাংলাদেশ ছাত্রলীগ অচিরেই তার স্বমহিমায় উদ্ভাসিত হবে বাংলাদেশ ছাত্রলীগ তার সোনালি অতীতের মতো আবার ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বে বলে বক্তারা অভিমত ব্যাক্ত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102