শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে নরসিংপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
খবর আপডেট সময় :
সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
১২২
এই পর্যন্ত দেখেছেন
দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দোয়ারা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ আদালতে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নুর উদ্দিন আহমেদ নরসিংপুর ইউনিয়নের কালাপশী গ্রামের জমির উদ্দিনের পুত্র। তিনি ২ বার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নরসিংপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান।
দোয়ারা থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।