রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

অনুষ্ঠানের মাঝে গায়িকার হুমকি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

মঞ্চে একের পর এক গান গেয়েছেন ওপার বাংলার সংগীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। হঠাৎ সাউন্ড ইঞ্জিনিয়ারকে মারধরের কথা কানে আসে তার। মুহূর্তে গান থামিয়ে শ্রোতাদের দিকে প্রশ্ন ছুঁড়তে দেখা যায় শিল্পীকে। কে মারবে বলেছেন তার টিম ম্যানকে?

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এই ঘটনাটা কয়েক মাস আগে হয়েছিল ঠিকই। কিন্তু, এসব নিত্য লেগে রয়েছে আমাদের সঙ্গে। কিছু মানুষ আসলে সবসময়ই অ্যাটেনশন পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সোনারপুরে সেদিন অনুষ্ঠান করতে গিয়েছি। নেশাগ্রস্ত অবস্থায় যা হয়।

তিনি বলেন, যারা কমিটির দায়িত্বে ছিলেন বা শ্রোতারা যারা এসেছিলেন খুব সাহায্য করেছে আমার। বিশেষ করে সোনারপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের দায়িত্বে যারা ছিলেন, তারাও খুব সাপোর্ট করেছেন। তারা ওখান থেকে ওই ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।

শিল্পীর কথায়, খুব স্বাভাবিক ভাবেই সাউন্ড ইঞ্জিনিয়ার ভয় পেয়ে গিয়েছিলেন। আমাকে বলছে দিদি ও আমায় মারবে বলেছে। আমি শুনে তো অবাক। এ কী অবস্থা? মারবে বললেই হলো? মাঝে-মধ্যেই এরকম কত রকম ঘটনার যে সম্মুখীন হতে হয় আমাদের কী বলব।

সাউন্ড ইঞ্জিনিয়ার বাপি বাবু বলেন, আশে-পাশের কিছু লোকজন যারা বিনা কারণে ঝামেলা করতে চলে আসে, তাদেরই একজন ছিলেন ওই ব্যক্তি। সেদিন অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ চলে এসেছিল লোকটি। আমাকে যখন মারবে বলছে, তখন দিদি জানতে পারে। কমিটির লোকেদের কানে কথাটা যেতেই বাইরে বের করে দেয়।

নিউজ/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102