সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রাজনগরে পূর্ব শত্রুতার জেরে বাড়ীতে হামলা, আহত-৬

নিজস্ব প্রতিবেদক 
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন

রাজনগর উপজেলার ৮নং মনসুর নগর ইউনিয়নের পরচক্র গ্রামে মৌরসী স্বত্বের পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬জন আহত হয়েছেন। ১৭ অক্টোবর এ রির্পোট লেখা পর্যন্ত মাথায় ধারালো রামদা-এর আঘাতে গুরুতর আহত মোস্তফা মিয়া (৪৮) ও দা-এর আঘাতে বাম কান ঝুলিয়া রক্তাক্ত জখম প্রাপ্ত আলচি বেগম (৫৫)-কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ও আহত সোহেল মিয়া (৩৫), ইমাশা মিয়া (৪৯), জসিম মিয়া (২৪), রুবেল মিয়া (২৬) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে আছাব উদ্দিন (৪৫)সহ অপর এক হামলাকারীকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।

হামলার ঘটনায় ভুক্তভোগী মো: রুবেল মিয়া বাদী হয়ে- একই এলাকার আছাব উদ্দিন (৪৫), আছমানী মিয়া (৫০), বাচ্চু মিয়া (৪০), সালমান মিয়া (২৫), নয়ন মিয়া (২৩), আরমান মিয়া (২০), ছত্তার মিয়া (৩০), হারুন মিয়া (৫৫), মতিন মিয়া (৬৫), ছানু মিয়া (৩০), রেবা বেগম (৪৫), জহুরা বেগম (৫০), দেনু মিয়া (৪৫), গং-অজ্ঞাতনামা আরো-১০/১২ জন-কে আসামী করে রাজনগর থানায় (মামলা নং-০৫, তারিখ :১৪/১০/২০২৪ইং) মামলা দায়ের করেছেন।

ঘটনার বিবরনে জানা গেছে- জমি সংক্রান্ত পূর্ব বিরোধ এর জের ধরে গত ১৪ অক্টোবর সকাল ৮ ঘটিকার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়া আছাব উদ্দিনসহ বহিরাগত লোকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরচক্র গ্রামের ইমাশা মিয়া-এর বসত-বাড়ীর জায়গা দখল করে গৃহ নির্মান করার চেষ্টা করেন। এ সময় বাঁধা সৃষ্টি করলে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় আলচি বেগম (৫৫) এর বাম কানের উপরে পড়িয়া কান কেটে ঝুলিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখমসহ অন্যান্য লোকজন গুরুতর আহত হন। এ বিষয়ে জানতে চাইলে রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির জানান, আশংকাজনক অবস্থায় আহত ২জন সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ও অন্যান্য আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102