মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

জিয়াউর রহমানকে কটূক্তি, শমী কায়সারের নামে শত কোটি টাকার মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মো. রেজোয়ান কবির নামের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সদর আমলি আদালতের বিচারক হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করা হয়।

তিনি আরও বলেন, নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে অভিনেত্রী শমী কায়সার জাতিকে বিভক্ত করেছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘জাতীয় বেইমান’ বলে মন্তব্য করেছেন। এতে সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী আদালতে আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102