সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

মোঃ কাওছার ইকবাল শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লীবিদ্যুৎ সমিতির রেজায়ানুল হক নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিন্দুরখান ইউনিয়নে সাবজোনাল অফিসে লাইনম্যান গ্রেড-২ পদে কর্মরত ছিলেন।

শনিবার(১২ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামে বিদ্যুৎলাইনে কাজ করতে গিয়ে লাইনম্যান রেজুয়ানুল বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে মারা যায়।

এসময় মোস্তাফিজুর রহমান নামে আরেক লাইনম্যান গুরুতর আহত হয়েছেন। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান জানান, লাশ পোস্টমর্টেমের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। পরিবারের চূড়ান্ত সিদ্ধান্তের পর মৃতদেহের পোস্টমর্টেম করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102