সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

শান্তিতে নোবেল পাওয়া নিহন হিদানকিওকে ড. ইউনূসের বার্তা, যা লিখলেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়াদের সংগঠন নিহন হিদানকিও’র এ বছরের নোবেল শান্তি পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় নিহন হিদানকিওকে অভিনন্দন জানিয়ে বলেন, পরমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি এ সংস্থার অবিচল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস বলেন, হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা কখনো ভুলে না যাওয়া নিশ্চিত করতে এ সংগঠনের সমর্থন এবং নিরলস প্রচেষ্টা আমাদের নিরাপদ বিশ্ব অর্জনের অন্বেষায় গভীরভাবে অনুরণিত হয়।

বার্তায় বলা হয়, আপনাদের সাহসিকতা ও আত্মনিবেদনের জন্য আবারো কৃতজ্ঞতা ও উষ্ণ অভিনন্দন জানাই। নিহন হিদানকিও  ‘পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য’ ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে নোবেল পুরস্কার দেয়ার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ডব্লিউ. ফ্রিডনেস বলেন, পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়- এ কথা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য’ সংগঠনটিকে পুরস্কার দেয়া হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102