রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক, ২১ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় শ্রমিক নিয়ে আসার অভিযোগে একটি সিন্ডিকেটের তিন মূলহোতাসহ ২১ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার তাদের আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। রোববার দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এ তথ্য জানান।

প্রায় দুই সপ্তাহ ধরে পরিচালিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়ালালামপুর চেরাসের নিকটবর্তী তামান মালুরি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির অভিবাসন বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দি সান ডেইলি।

অভিবাসন বিভাগের মহাপরিচালক বিবৃতিতে জানান, কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে সিন্ডিকেটটি বিভিন্ন কৌশল অবলম্বন করে সবাইকে ক্রিকেটারের পোশাক পরিয়ে মালয়েশিয়ায় অনুপ্রবেশ করায় এবং তাদের জন্য রাজধানীতে হোটেলও বরাদ্দ করে। একই সঙ্গে সিন্ডিকেটটি কর্তৃপক্ষকে দেখানোর জন্য বাংলাদেশে ফেরার জন্য টিকিটও বুক করে।

বিশেষ অভিযান চালিয়ে ১৮ কপি বাংলাদেশি পাসপোর্ট, ৯৯০ রিঙ্গিত নগদ নোট ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে, সিন্ডিকেটটি গত চার মাস ধরে প্রত্যেক বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ার প্রবেশের জন্য দুই থেকে পাঁচ হাজার রিঙ্গিত আদায় করত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102